1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সেনেগালকে কাঁদিয়ে কমলা উৎসব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : জিততে পারতো দুই দলই। একের পর এক গোলের সুযোগ এসেছে। কিন্তু কাজে লাগাতে পারছিল না কোনো দলই। ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে। তখনই ভাগ্য বিধাতা সহায় হয় নেদারল্যান্ডসের। ১৫ মিনিটের ব্যবধানে ২ গোল দিয়ে সেনেগালকে কাঁদিয়ে কমলা উৎসবে মেতে ওঠে ডাচরা।

আল থুমামা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে সেনেগালকে সোমবার রাতে ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে প্রতিটি দল খেলেছে ১টি করে ম্যাচে। জয় পেয়েছে ইকুয়েডর-নেদারল্যান্ডস আর হেরেছে কাতার-সেনেগাল।

৮৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ডি ইয়ংয়ের ক্রস থেকে দুর্দান্ত হেডে সেনেগালের দুর্গ ভেঙে লক্ষ্যভেদ করেন আজই প্রথম খেলতে নামা গাকপো। একেতো অভিষেক আবার বিশ্বকাপের মতো মঞ্চ, গাকপো যেন সোনায় সোহাগা।

যোগ করা সময়ের ৯ মিনিটে আবার গোল। এবার ক্লাসেন। ডিপাইয়ের শট ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচালেও বল ধরে রাখতে পারেননি সেনেগালের গোলরক্ষক মদি। ফিরতি শটে গোল দিতে ভুল করেননি বদলি নামা ক্লাসেন। ৭৯তম মিনিটে মাঠে আসেন তিনি। এরপরেই বাজিমাত।

অথচ পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত খেলে সেনেগাল। তাদের আক্রমণেও ধার ছিল বেশি। মোট ১৯টি শট নেয় আফ্রিকান দেশটি। অন টার্গেট ছিল ৪টি। কিন্তু একটিও গোল হলো না। মানে বিহীন সেনেগাল ভুগেছে একজন ফিনিশারের অভাবে। অন্যদিকে ১৩টি আক্রমণ করে নেদারল্যান্ডস। তার মধ্যে দুটিই গোল। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৫৪ শতাংশ বল ছিল তাদের পায়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com