1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সুয়ারেজদের রুখে দিয়েছে কোরিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : সুয়ারেজদের রুখে দিয়েছে উরুগুয়ে। ম্যাচটি শূন্য গোলে ড্র হয়েছে।

দারুণ খেলেও প্রথমার্ধে গোল পায়নি উরুগুয়ে

অবশ্য নিশ্চিত গোলের সুযোগ মিস করেছেন দক্ষিণ কোরিয়ার হোয়াং ইন-বিওম। এসময় ডান দিকে থেকে উড়ে আসা বল পান তিনি। সামনে ছিলেন কেবল উরুগুয়ের গোলরক্ষকে। তাকে একা পেয়েও গোল করতে পারেননি। বল উপর দিয়ে উড়িয়ে মারেন। ৩৪ মিনিটে সুযোগ পেয়ে মিস করেন হোয়াং উই-জোও।

তার আগে ১৯ মিনিটে উরুগুয়ের ভালভার্দে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি উপর দিয়ে উড়িয়ে মেরে নষ্ট করেন। এভাবে সুযোগ মিসের মহড়া চলায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

তবে বলের দখল ছিল সমানে সমান, ৫০-৫০। তবে উরুগুয়ে গোলপোস্টে শট নিয়েছিল ৪টি। তার মধ্যে একটি ছিল অন টার্গেটে। দক্ষিণ কোরিয়া শট নিয়েছিল ২টি। এই অর্ধে উরুগুয়ে ৩টি ও কোরিয়া ২টি কর্নার পায়।

দক্ষিণ কোরিয়া-উরুগুয়ের ম্যাচ শুরু:

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

উরুগুয়ে অবশ্য দক্ষিণ কোরিয়ার চেনা প্রতিপক্ষ। ১৯৮২ সাল থেকে তারা একে অপরের মুখোমুখি হচ্ছে। মোট ৯ ম্যাচ খেলে দল দুটি। তার মধ্যে উরুগুয়ে জিতেছে ৬টিতে, কোরিয়া জিতেছে ১টিতে। দুটি ম্যাচ হয়েছে ড্র।

ফিফা র‌্যাংকিংয়ে উরুগয়ে আছে ১৩তম অবস্থানে। খুব বেশি পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়া। তারা আছে ২২তম অবস্থানে।

সার্জিও রোচেট, হোসে মারিয়া জিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসেরেস, মাতিয়াস ভেকিনো, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ ও ফ্যাকুন্ডো পেলিস্ট্রি।

দক্ষিণ কোরিয়ার একাদশ:
কিম সেউং-গিউ, কিম ইয়ং-গওন, কিম মিন-জে, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, লি জায়ে-সুং
জং উ-ইয়ং, হোয়াং ইন-বিওম, হোয়াং উই-জো, পুত্র হিউং-মিন ও না সাং-হো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com