1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ম্যাচ শুরু করেছিলেন রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে। আর দুই গোল করলেই পেলের সমান ৭৭ গোলের মালিক হতে পারতেন নেইমার। তার দল সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে পেয়েছে দারুণ জয়ও। কিন্তু দিনশেষে শঙ্কায় সেলেসাঁওদের প্রাণভোমরা নেইমার দ্য সিলভা জুনিয়র।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিলেন মাঠে। ওঠার সময় ২-০ গোলে এগিয়ে ছিল সেলেসাঁওরা। তবুও মাঠ থেকে কী আর উঠতে চান নেইমার? কিন্তু বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। কারণ, ডান পায়ের গোড়ালিতে পেয়েছেন ব্যথা। দ্বিতীয়ার্ধে তাকে একাধিকবার সার্বিয়ান ফুটবলারদের ফাউলের শিকার হতে হয়েছে। গোটা ম্যাচে মোট ৯ বার ফাউলের শিকার হন তিনি।

এর মধ্যে নিকোলা মিলানকোভিচের ফাউলটি ছিল সবচেয়ে সর্বনাশা। মাঠ ছাড়ার সময় দেখা যায় অনেকটাই বিষণ্ন নেইমার। চোখে ছিল জল। এরপর ম্যাচ শেষে বিভিন্ন ফুটেজে দেখা যায় তার ডান পায়ের গোড়ালি ফুলে গেছে তার।

ব্রাজিলের টিম চিকিৎসক জানিয়েছেন, এই ব্যথা নিয়ে নেইমার শেষ ১১ মিনিট মাঠে খেলা চালিয়ে গেছেন। যা কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তবে ইনজুরি নিয়ে এখনই কিছু বলতে পারছেন না তারা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মতো সময় লাগতে পারে এই ইনজুরি সেরে উঠতে। তবে সেটি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবে কিনা তা এখনই বলা সম্ভব নয়।

তবে কোচ তিতে জাগাচ্ছেন আশার আলো। জানিয়েছেন, নেইমারের ইনজুরি যতটা খারাপ দেখাচ্ছে ততটা নয়। দ্রুতই সেরে উঠবেন নেইমার, বিশ্বকাপেও খেলবেন।

বিশ্বকাপে নেইমারের ইনজুরি ভাগ্য অনেক খারাপ। এর আগে, ২০১৪ সালের ঘরের মাঠে সেমিফাইনালের আগে ইনজুরিতে পড়ে ছিটকে যেতে হয়েছিলো তাকে। ২০১৮ সালের বিশ্বকাপেও ছিলেন না পুরো ফিট। এমনকি এ বছরের শুরুতেও লম্বা সময় ইনজুরিতে ছিলেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com