1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন নয়: ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

কুমিল্লা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামনো হবে।’

শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের প্রতি অতিষ্ঠ। এ দেশের মানুষ আপনাদের আর চায় না। মানুষ শান্তিতে নেই। স্বাধীনতার ৫০ বছর পর এখনো ভোটের জন্য লড়াই করতে হচ্ছে। এটা দুঃজনক।‘

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে অভিযোগ করে তিনি বলেন, ‘এতো সমাবেশ হল সরকার কি বন্ধ করতে পারলো। ঢাকার সমাবেশও সরকার বন্ধ করতে পারবে না। এটা বিএনপির আন্দোলন নয়, বাংলার মানুষের আন্দোলন।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এ সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই। এতো রিজার্ভ কোথায় গেল?’

নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মানুষের কোনো আয় নেই। অথচ আওয়ামী লীগের নেতাকর্মীদের আয় আছে। চাঁদাবাজি, দলীয়করণ করে তারা আয় করছেন। লুটপাট করে দেশের অর্থনীতিকে তারা শূন্য করে ফেলছে।’ গায়েবি মামলা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com