1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়ার বেসিন স্থাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে করোনার বিস্তার রোধে বাজারে চলাচলরত ব্যক্তিদের পরিচ্ছন্ন থাকার লক্ষ্যে সাবান-পানি দিয়ে হাত ধোয়ার জন্য স্থায়ী ওয়াশ বেসিন স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীবরদী বাস্তবায়নে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ বেসিন স্থাপন করা হয়।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার উপস্থিত থেকে পরিচ্ছন্ন থাকার লক্ষে জনসচেতনতা তৈরিতে এ স্থায়ী ওয়াশ বেসিন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ।
বাজারে আগত সুজন, হামিদ, নজরুল বলেন, এটা খুব ভালো উদ্যোগ। এই বেসিন স্থাপন করায় অসহায় হতদরিদ্র খেঁটে খাওয়া মানুষরা অনেক উপকৃত হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com