1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরির উদগীরণ শুরু, হাওয়াইতে সতর্কতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো লাভা উদগীরণ শুরু হয়েছে। আগ্নেয়গিরিটির অবস্থান যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় হাওয়াই অঙ্গরাজ্যে। স্থানীয় সময় রোববার রাতে আগ্নেয়গিরিটিতে লাভা উদগীরণ শুরু হয়। খবর বিবিসির।

রয়টার্স জানায়, এরই মধ্যে স্থানীয়দের জন্য সতর্কবার্তার মাত্রা বৃদ্ধি করেছে প্রশাসন।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

বিবিসির খবরে বলা হয়, সোমবার (২৮ নভেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যেকোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি।

জেগে উঠলো বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। ছবি : সংগৃহীত

সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদগীরণ হয়েছিল। ওই সময় আগ্নেয়গিরি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল।
ইউএসজিএস বলছে, আগ্নেয়গিরির এ বিস্ফোরণের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনে সতর্কমাত্রা আরও বাড়ানো হবে এবং স্থানীয়দের নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com