1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কুদুসের জোড়া গোলে জিতলো ঘানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ঘানা। এমন জয়ে দলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ কুদুস। অপর গোলটি করেন মোহাম্মদ সাদিসু। এদিকে কোরিয়ার হয়ে দুটি গোলই করেন চো গুয়ে-সুং।

ঘানা তাদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে দারুণ খেলেও ৩-২ গোলে হেরেছিল। আজ সেই একই ব্যবধানে জয় তুলে নিলো তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া তাদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

সোমবার কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে ঘানা ২-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে দক্ষিণ কোরিয়া। চো গুয়ে-সুং তিন মিনিটের ব্যবধানে দুবার গোল করে ২-২ সমতা আনেন। তবে এর পরপরই কুদুসের গোলে এডুকেশন সিটি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস একটি ম্যাচ জিতে মাঠ ছাড়ে ঘানা। যেটা ছিল তার দ্বিতীয় গোল।

এই জয়ে দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ঘানা। অন্যদিকে ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দক্ষিণ কোরিয়া।

শেষ ম্যাচে ঘানা লড়বে উরুগুয়ের বিপক্ষে। আর কোরিয়া মুখোমুখি হবে উরুগুয়ের।

কুদুসের গোলে আবার এগিয়ে গেল ঘানা:

ম্যাচের ৬৮ মিনিটে ঘানার কুদুস জোড়া গোল পূর্ণ করেন। তাতে তাদের দল এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

গুয়ে-সুং এর জোড়া গোলে সমতা ফেরালো দ. কোরিয়া:

বিরতির পর জোড়া গোল করে সমতা ফেরান দক্ষিণ কোরিয়ার চো গুয়ে-সুং। তিনি ম্যাচের ৫৮ ও ৬১ মিনিটে গোল দুটি করেন (২-২)।

সালিসু-কুদুসের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো ঘানা:

২৪ ও ৩৪ মিনিটে সালিসু ও কুদুসের করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে ঘানা। বলের ৫৯ শতাংশ দখল ছিল ক্যামেরুনের কাছে। আর ৪১ শতাংশ ছিল ঘানার কাছে।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ঘানা। এ সময় বামদিকে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জর্ডান আয়েউর উড়িয়ে মারা বল ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে কোনোরকমে মাথা ছোঁয়ান মোহাম্মদ কুদুস। বল তার মাথা ছুঁয়ে জালে প্রবেশ করে (২-০)।

২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় ঘানা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে উড়িয়ে মারা বল বক্সের মধ্যে পেয়ে যান মোহাম্মেদ সালিসু। তিনি খুব কাছ থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান। ভিএআর চেকেও টিকে যায় গোলটি (১-০)।

দুই কর্নারের পর কোরিয়ার সুযোগ মিস:

ম্যাচের সপ্তম মিনিটে ও অষ্টম মিনিটে দুটি কর্নার পায় দক্ষিণ কোরিয়া। সপ্তম মিনিটের কর্নার থেকে সুবিধা আদায় করতে না পারলেও অষ্টম মিনিটের কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। এ সময় কর্নার থেকে সন হিউং-মিনের ক্রসে হেড নিয়েছিলেন কিম মিন-জে। কিন্তু তার নেওয়া হেড বাম পাশ দিয়ে চলে যায়।

বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঘানা ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

দক্ষিণ কোরিয়ার একাদশ:
কিম সেউং-গিউ, কিম ইয়ং-গুওন, কিম মিন-জে, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, জিওং উ-ইয়ং, জুং উ-ইয়ং, হোয়াং ইন-বিওম, চো গুয়ে-সুং, সন হিউং-মিন ও কওন চ্যাং-হুন।

ঘানার একাদশ:
লরেন্স আটি জিগি, মোহাম্মদ সালিসু, ড্যানিয়েল আমর্তে, গিডিয়ন মেনসাহ, তারিক ল্যাম্পটে, সালিস আব্দুল সামেদ, মোহাম্মদ কুদুস, থমাস পার্টি, ইনাকি উইলিয়ামস, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়ু।

নিজেদের প্রথম ম্যাচে ঘানা দারুণ খেলে পর্তুগালের সঙ্গে ৩-২ গোলে হার মানে। আর দক্ষিণ কোরিয়া দারুণ খেলে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেড টু হেডে ৪-৩ এ এগিয়ে ঘানা। তবে সবগুলো ছিল প্রীতি ম্যাচ। ১৯৮২ সালে প্রথমবার মালয়েশিয়ায় মুখোমুখি হয়েছিল দল দুটি। আর সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে। ওই দেখায় জর্ডান আইয়ুর হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল ঘানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com