1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রাশফোর্ড গর্জনে নক আউটে ‘থ্রি লায়ন্স’, প্রতিপক্ষ সেনেগাল

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : অথচ এক বছর আগে গেলেই রাশফোর্ডের রাজ্যে ছিল শুধু হতাশা। ইউরোতে ইতালির বিপক্ষে স্পট কিক মিস করে শিকার হয়েছিলে বর্ণ বৈষম্যের। বছর ঘুরতেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে নায়ক। এখন পর্যন্ত হওয়া ম্যাচ শেষে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার একজন রাশফোর্ড। তার দিনে ৬৪ বছর পর বিশ্বকাপে ফেরা ওয়েলসের স্বপ্নের ইতি ঘটে দুঃস্বপ্নের মতো।

ইরানকে হাফ ডজন গোল দিয়ে তর্জন-গর্জনে কাতার  বিশ্বকাপে  যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের। মাঝের ম্যাচে ‘চুপ’ হয়ে গেলেও শেষ ম্যাচে একই রাজ্যের দেশ ওয়েলসকে গুঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে গ্যারেথ সাউথ গেটের দল। নক আউটে তাদের প্রতিপক্ষ ২০ বছর পর শেষ ষোলোতে ওঠা সেনেগাল।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ‘লোকাল ডার্বি’ খেলতে নামে বৃহত্তর ব্রিটেনের দুই দেশ ইংল্যান্ড-ওয়েলস। রাশফোর্ডের জোড়া গোলে ৩-০ গোলে বেলের দলকে হারিয়েছে ইংলিশরা। বাকি গোলটি করেন ফোডেন।

৬৪ বছর পর বেলদের বিশ্বকাপে প্রত্যাবর্তবন সুখকর হলো না। ইংল্যান্ড ছাড়াও হারতে হয়েছে ইরানের কাছে। একমাত্র সাফল্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র। একটিও হারেনি তারা। দুটি ড্রয়ের সঙ্গে একটি জয়। ইরান একটি জয় পেলেও ওয়েলস তার মুখও দেখেনি।

প্রথমার্ধ থেকেই আক্রমণের পর আক্রমণে ইংলিশরা বিপর্যস্ত করে দিয়েছিল ওয়েলসকে। নিশ্চিত কয়েকটি গোল মিস না করলে সাফল্য আসতো অবধারিতভাবেই। বিরতির পরেই অবশ্য তা পুষিয়ে নেন তারা।

২৪ মিনিটে ডি বক্সের  একটু সামনে থেকে নিখুঁত এক পাস দেন কেন। সামনে ছিলেন রাশফোর্ড। গোলরক্ষককে একা পেয়েও রাশফোর্ড গোল দিতে পারেননি। মেরে দেন গোলরক্ষক ওয়ার্ডের সোজাসুজি। এখন পর্যন্ত ইংলিশরা ৪টি শট নেয়, যার মধ্যে এটিই ছিল অন টার্গেট।

৩৫ মিনিটে ডি বক্সে বল পেয়েছিলেন ফোডেন। প্রয়োজন ছিল একটি নিখুঁত শটের। বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন। কিন্তু মেরে দেন বাইরে।

অবশেষে রাশফোর্ডের গোল। ইংলিশদের অপেক্ষার অবসান হলো। ৫০ মিনিটে অসাধারণ ফ্রিক কিক থেকে তিনি লক্ষ্যভেদ করেন।  ডান পায়ের জোরালো শটে বাম কোনা দিয়ে ঢুকিয়ে দেন ওয়েলসের জালে। হতভম্ব হয়ে যান গোলরক্ষক। তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না।

বিরতির পর দুই মিনিটে ইংল্যান্ডের দুই গোল। ৫১ মিনিটে নিজেদের ডিফেন্সে রাশফোর্ডের কাছে বল হারায় ইরান। এগিয়ে আসা বল পেয়েই বাম দিকে বাড়িয়ে দেন কেন। সেখানে থাকা ফোডেন দারুণ ক্রস শটে জড়িয়ে দেন জালে। এর আগে সহজ সুযোগ মিস করেছেন। এবার আর মিস হয়নি ফোডেনের।

দুর্দান্ত রাশফোর্ডে বিশ্বকাপে ইংল্যান্ডের গোলের সেঞ্চুরি।  সঙ্গে রাশফোর্ডের জোড়া গোল। ৬৮ মিনিটে ডান দিকে একাই ডি বক্সে ডুকে দুজনকে ফাঁকি দিয়ে নিখুঁত শটে তৃতীয়বারের মতো ওয়েলসের জালে বল জড়ান রাশফোর্ড। এটি রাশফোর্ডের দ্বিতীয় গোল। ৩-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। রাশফোর্ডের এই গোলের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে ১০০ গোলের মাইলফলক অর্জন করে ইংল্যান্ড। ৭৪ মিনিটে রাশফোর্ডকে উঠিয়ে নেন কোচ।

শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পায় ইংলিশরা। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি কেউই। পুরো ম্যাচে দাপট ছিল তাদেরই। মোট শট নিয়েছে ২৫টি। ৭টি ছিল অন টার্গেট। অন্যদিকে ওয়েলস নেয় মোটে ৮টি। বল দখলের লড়াইয়েও ছিল থ্রি লায়ন্সদের রাজত্ব। ৬৫ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com