1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ইরান ‘যুদ্ধ’ জয়ের পর নক আউটে যুক্তরাষ্ট্রের ডাচ পরীক্ষা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : জয় ছাড়া কোনো বিকল্প নেই। তাইতো রেফারি বাঁশির ফুর সঙ্গে সঙ্গেই  হামলে পড়ে মার্কিনিরা। তাতে ধরা দেয় সাফল্যও। অন্যদিকে ইরানের শুরুটা ছিল ধীরগতির। রক্ষণ সামলাতে সামলাতেই শেষ প্রথমার্ধ। এরপর জান প্রাণ দিয়ে লড়াই করেও আর কাজ হয়নি। শেষ হাসি হাসে যুক্তরাষ্ট্র।

বি গ্রুপ থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টায় ইরানকে ১-০ গোলে  হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। নক আউট পর্বে তাদের প্রথম বাধা নেদারল্যান্ডস।  শনিবার রাত ৯টায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে দুই দল।

যুক্তরাষ্ট্র তাদের টানা তিন বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে। যেখানে ইরান ৬বার খেলে কোনোবারই এই বাধা পার হতে পারেনি। ১৮ ম্যাচ খেলে তারা দ্বিতীয় দল যারা কখনো নকআউট যেতে পারেনি। সবচেয়ে বেশি ২৩ ম্যাচ খেলে এই রেকর্ড স্কটল্যান্ডের।

এবার গ্রুপপর্বে কোনো ম্যাচে হারেনি যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এর আগে একবার এমন হয়েছিল মার্কিনদের। এবারের মতো ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও একটি জয় দুটি ড্র করেছিল তারা।

গোল দিতে গিয়ে সংঘর্ষ হয় ইরানি গোলরক্ষকের সঙ্গে। মিনিট কয়েকের জন্য মাঠ ছাড়েন পুলিসিক। ৪৪ মিনিটে আবার ফিরে আসেন।  এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দুটি গোলেই অবদান পুলিসিকের। একটি করেছেন আরেকটি করিয়েছেন।

বিরতিতে যাওয়ার ঠিক আগে আরও একটি গোল দেয় মার্কিনিরা। অফসাইডে সেটি চলে যায় বাতিলের খাতায়। প্রথমার্ধে ৬৫ শতাংশ সময় বল ছিল যুক্তরাষ্ট্রের পায়ে। মোট ৯টি শট নেয় তারা। ৫টি ছিল অনটার্গেট। অন্যদিকে ইরানের মনোযোগ ছিল রক্ষণ সামলানোতে।

প্রথমার্ধে লক্ষ্যহীন আক্রমণ করা ইরান মোট ৫টি শট নেয়। যার মধ্যে ১টি ছিল অন টার্গেট। সব মিলিয়ে বল দখলের লড়াইও ছিল প্রায় সমান সমান। ইরানের পায়ে বল ছিল ৪৯ শতাংশ সময়। চলতি বিশ্বকাপে ইরান এই ম্যাচেই সর্বোচ্চ ২৫৫টি সফল পাস খেলে। এর আগে দুটি ম্যাচে দুইশর গণ্ডি পার হতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com