1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

২০ বছর পর নকআউট পর্বে সেনেগাল

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : সবশেষ জাপান ও দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল সেনেগাল। এর পরের তিন আসরে আর তারা অংশ নেওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি।

এরপর ২০১৮ বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকেই। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো খেলেও ২-০ গোলে হেরে যায় তারা। তবে পরের ম্যাচেই কাতারকে ৩-১ গোলে হারিয়ে আশা জাগায় নকআউট পর্বের।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়ে নকআউট পর্বে উঠেছে সেনেগাল। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস।

ইকুয়েডরের বিপক্ষে এদিন শুরু থেকেই মুহুর্মুহ আক্রমণ শানাচ্ছিল সেনেগাল। কিন্তু জালের নাগাল পাচ্ছিল না। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় তারা। ম্যাচের ৪২ মিনিটের সময় পেনাল্টি পায় আফ্রিকান চ্যাম্পিয়নরা। এ সময় সেনেগালের ইসমাইলা সারকে ডি বক্সের মধ্যে ফাউল করেন ইকুয়েডরের পিয়েরো হিনকাপি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইসমাইলা গোল করে এগিয়ে নেন দলকে। তার করা গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তেরাঙ্গার লায়নরা।

এ সময় ফ্রি কিক পায় সেনেগাল। ফ্রি কিক থেকে আসা বল ইকুয়েডরের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় ডানদিকে। সেখানে থাকা আনমার্ক কৌলিবালি ডান পায়ের শটে জালে পাঠান। তাতে আবার এগিয়ে যায় আফ্রিকান লায়নরা। শেষ পর্যন্ত কৌলিবালির গোলটিই ভাগ্য বদলে দেয় ম্যাচের। ২-১ ব্যবধানের দারুণ জয়ে ইকুয়েডরকে বিদায় করে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আলিউ সিসের শিষ্যরা।

নকআউট পর্বে সেনেগাল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। ম্যাচটি আগামী ৪ ডিসেম্বর দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com