1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

শ্রীবরদীতে সাবান ও মাস্ক বিতরণ করলেন এমপি ফজলুল হক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাস সচেতনতায় সাবান, টিস্যু ও মাস্ক বিতরণ করলেন এমপি ফজলুল হক।
সোমবার (৩০ মার্চ) সকালে এমপি ফজলুল হকের শ্রীবরদী পৌর শহরের টিএনটি রোডের বাস ভবন থেকে উপজেলার ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের নিকট এসকল উপকরণ হস্তান্তর করেন।
এসময় এমপি ফজলুল হক বলেন, করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে সচেতনতার কোন বিকল্প নাই। কাজেই যেকোন জায়গায় জন সমাগম থেকে সকলকে বিরত থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহির হওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগণকে সচেতন করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম তালুকদার, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com