1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’

ঝিনাইগাতীতে সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে আছমত আলী (৮০) নামের এক বৃদ্ধ প্রতিপক্ষ ভাতিজা করিমের হামলায় খুন হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছমত আলী ওই গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে পাইকুড়া গ্রামে প্রতিবেশী করিম মিয়া ও আছমত আলীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে করিম মিয়ার লোকজন বৃদ্ধ আছমত আলীকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহত আছমত আলীর স্ত্রী ছমিরন বাদী হয়ে করিম মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল শেষে মঙ্গলবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের জয়নাল আবদীন নামে একজনকে আটক করা হয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com