1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

৫ গোলের ম্যাচ জয় সুইসদের, শেষ ষোলোতে প্রতিপক্ষ পর্তুগাল

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ৩-২ গোলে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ২ জয়ে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপের দ্বিতীয় হয় তারা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

বিরতি থেকে ফিরেই রেমোর গোলে এগিয়ে সুইজারল্যান্ড

বিরতির পর ফিরেই সুইজারল্যান্ডের গোল। ৩-২ গোলে এগিয়ে আছে সুইসরা। ৪৬ মিনিটে গোল দেন রেমো।

প্রথমার্ধে চার গোল

এমবোলোর গোলে আবার সমতা আনে সুইজারল্যান্ড। ম্যাচের ৪৪ মিনিটে গোল দেন এমবোলো। ম্যাচটি এখন ২-২ গোলে সমতা। গোল পেতে পারতো যে কোনো দলই। শেষ দিকে দারুণ একটি আক্রমণ করেছে ক্যামেরুন। অ্যাডারসন অসাধারণ দক্ষতায় গোল খাওয়া বাঁচিয়ে দেন। ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু নিখুঁত আক্রমণ করতে পারেনি। মার্টিনেল্লি দুটি সুযোগ পেয়েছিলেন, শটও নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধে ১০টি আক্রমণ করে ব্রাজিল, ৩টি ছিল অনটার্গেট। অন্যদিকে ক্যামেরুন মাত্র ১টি আক্রমণ করে।

ডুসানের গোলে এবার এগিয়ে সার্বিয়া

৩৫ মিনিটে গোল দিয়ে সার্বিয়াকে এগিয়ে দেন ডুসান। সার্বিয়া ২-১ গোলে এগিয়ে।

৬ মিনিট না যেতেই সার্বিয়ার সমতা

মিত্রোবিচের গোলে ২৬ মিনিটে সমতা আনে সার্বিয়া।

শাকিরির গোল 

২০ মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রদ্রিগেজের ক্রস থেকে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন শাকিরি। মেসি-রোনালদোর পর শাকিরি একমাত্র ফুটবলার যিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেন।

পয়েন্ট টেবিলের লড়াই 

ব্রাজিলের সঙ্গে শেষ ষোলোতে ওঠার দৌড়ে ২ ম্যাচ শেষে সুইশরা ৩ পয়েন্ট নিয়ে আছে এগিয়ে। ক্যামেরুন ও সার্বিয়া একটি করে পয়েন্ট পেলেও তাদেরও আছে সমান সুযোগ। সুইজারল্যান্ড জিতলে নিশ্চিতভাবে নকআউটে। তবে ড্র করলেও সুযোগ আছে, সেক্ষেত্রে চাইতে হবে ক্যামেরুন যেন ব্রাজিলের বিপক্ষে অঘটন না ঘটায়। তখন দ্বিতীয় স্থানের দল নির্ধারণে যেতে হবে সমীকরণে।

রাজনৈতিক উত্তাপ 

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিশ্বকাপ ম্যাচের আগে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তেজনা। তবে দুই দেশের বৈরিতাকে মাঠে টানতে চান না সুইশ কোচ মুরাট ইয়াকিন ও ডিফেন্ডার ম্যানুয়েল অ্যাকাঞ্জি। মাঠের বাইরের উত্তাপকে একপাশে সরিয়ে রেখে নকআউটে ওঠার লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

২০১৮ সালের বিশ্বকাপে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে গ্রুপ পর্বে সার্বিয়াকে ২-১ গোলে হারায় সুইজারল্যান্ড। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অধিনায়ক গ্রানিট জাকা ও মিডফিল্ডার জারদান শাকিরি এবারও দলে আছেন।

কসোভোয় জন্ম নেওয়া আলবেনিয়ান বাবা-মায়ের সন্তান জাকা এবং শাকিরি তাদের গোল উদযাপন করেছিলেন হাতে আঁকা আলবেনিয়ানদের প্রতীক দুই মাথার ঈগল দেখিয়ে। এবারের বিশ্বকাপেও এসেছে কসোভো বিতর্ক। ব্রাজিলের বিপক্ষে সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোর পতাকা টাঙিয়ে রাখার ব্যাপারে তদন্ত করছে ফিফা। অ্যাকাঞ্জি বললেন, ‘আমি মনে করি না এই ম্যাচ আমাদের প্রভাবিত করবে। আমরা এখানে শুধু ফুটবল খেলতে এসেছি। আমরা শুধু তিন পয়েন্ট চাই এবং মাঠের খেলাতেই মনোযোগ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com