1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে রেঁস্তোরা ও বাস শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের বিভিন্ন রেঁস্তোরায় কর্মরত মহিলা-পুরুষ শ্রমিক ও উপজেলার সকল বাস শ্রমিকের মাঝে নগদ অর্থ বিরতণ করা হয়েছে। করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়ায় বুধবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে এ অর্থ বিতরণ করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
গত ২৬ মার্চ থেকে সবধরণের যান চলাচল বন্ধ থাকায় বাস শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। একইভাবে হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় এসব রেঁস্তোরায় কর্মরত মহিলা ও পুরুষ শ্রমিকরাও অর্থাভাবে পড়ে। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনায় ও ব্যক্তিগত উদ্যোগে দেড়শ বাস শ্রমিক, ২শ রেঁস্তোরা শ্রমিক এবং মুচি ছাড়াও শহরের প্রান্তিক জনগোষ্ঠীর ৫শ শ্রমজীবিকে দুইশ করে নগদ টাকা প্রদান করেন জাহাঙ্গীর আলম। এছাড়াও অর্থ প্রদানের আওতায় আরও অসহায়দের আনা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com