1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ৮ হাজার কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৮ হাজার কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে উচ্চ ফলনশীল হাইব্রিড ও উফসি ধানবীজ এবং সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে মুঠোফোনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইএচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমকর্তা আলমগীর কবির।

সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে ৩ হাজার ৭শ জন কৃষক এক বিঘা করে জমির জন্য বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল উফসী, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার এবং ৪ হাজার ৩শ জন কৃষক ২ কেজি করে হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বীজ ধান পাবেন এ প্রণোদনার আওতায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com