1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

যত হামলাই হোক, নয়াপল্ট‌নেই সমা‌বেশ হ‌বে: ফখরুল

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৭ ন‌ভেম্বর) নয়াপল্ট‌নের দলীয়‌ কার্যাল‌য়ে উপ‌স্থিত সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন তি‌নি।

ফখরুল ব‌লেন, সরকার তার পু‌লিশ বা‌হিনী দি‌য়ে যত হামলাই করুক না কেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণস‌ম্মেলন নয়াপল্টনে বিএনপি অফিসের সাম‌নেই হ‌বে। আমা‌দের এ সমা‌বেশ হ‌বে শান্তিপূর্ণ।

এসময় তি‌নি অভি‌যোগ ক‌রে বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিএনপির নিরীহ নেতাকর্মীদের ওপর পুলিশের এই গুলি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হ‌য়ে‌ছে। আমা‌দের প্রায় ৩০-৪০ জন কর্মী পু‌লি‌শের গু‌লি‌তে আহত হ‌য়ে‌ছেন। এদের ম‌ধ্যে মকবুল না‌মের একজন ঢাকা মে‌ডি‌ক্যালে মারা গে‌ছেন। ৭-৮ জ‌নের অবস্থা সংকটাপন্ন।

‌তি‌নি আরও ব‌লেন, বিএন‌পির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ হেফাজতে‌ নেওয়া হ‌য়ে‌ছে। এ ছাড়াও শিমুল বিশ্বাসকে আটক করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান ফখরুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com