1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

পল্টনের ঘটনায় মামলা, আসামি ২ হাজার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, বুধবারের (৭ ডিসেম্বর) ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা হয়েছে। মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে।

জানা গেছে, পুলিশের সঙ্গে এ ঘটনার তদন্তে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাঠে কাজ করছে। সংগ্রহ করা হয়েছে পল্টন ও আশপাশের এলাকার ফুটেজ। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকেই। পরে পুলিশ বিএনপির কার্যালয়ের অভিযান চালিয়ে ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com