1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আর্জেন্টিনার কাছে হেরে পদত্যাগ করলেন নেদারল্যান্ডস কোচ

  • আপডেট টাইম :: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের অন্যতম সেরা একজন কোচ হিসেবে সর্বজনস্বীকৃত লুই ফন গাল। বার্সেলোনা, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাবের কোচ হিসেবে পেয়েছেন সফলতা। নেদারল্যান্ডসের হয়েও বিশ্বকাপে ভালো করেছিলেন তিনি; কিন্তু অধরা বিশ্বকাপ ট্রফি এনে না দিতে পারার দরুন আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টারে হেরে নেদারল্যান্ডস বিদায় নিলে তিনিও সরে দাঁড়ান ডাগআউট থেকে।

সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল। বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন এই ডাচ কোচ। বর্তমান মেয়াদের আগে আরো দুইবার ডাচদের কোচ হয়েছিলেন তিনি। ২০০০-০১ সালে প্রথমবার কোচ হয়েছিলেন তিনি নেদারল্যান্ডসের। যেখানে ১৫টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ৯টি ম্যাচ জিতেই প্রথম মেয়াদ শেষ করেন।

দ্বিতীয় মেয়াদে আবারো নেদারল্যান্ডসের কোচ হন ২০১২ সালে। ২০১৪ বিশ্বকাপে তার অধীনেই স্পেনকে হারিয়ে গ্রুপে শীর্ষ হয়ে বিশ্বকাপের সেমিতে উঠেছিল তারা। কিন্তু সেবারও সেই আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল কমলা জার্সিধারীরা।

এবার ৩য় মেয়াদে ডাচদের হয়ে ২০২১ সালে দায়িত্ব নিয়ে মোট ২০ ম্যাচে ১৪টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। বড় দলগুলোকে শিরোপা জেতাতে না পারলে কোচরাও স্থায়ী হন না। যার ফলশ্রুতিতে তিনি নিজে থেকেই সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আরেক সাবেক ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com