1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রোনালদোকে নায়কোচিত বিদায় দিলো ফিফা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে কেঁদে বুক ভাসালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের সবচেয়ে সম্মানজনক ট্রফি না জিতেই সম্ভবত অবসর নিতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে নায়কোচিত বিদায় দিয়েছে ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এই একটি ট্রফির শূন্যতা পূরণ করতে না পারার আক্ষেপে কাঁদলেন রোনালদো। ম্যাচের শেষ বাঁশি বাজতেই ভেঙে পড়েন সিআরসেভেন। তারপর ড্রেসিংরুমে ফেরার পথে তার চোখ বেয়ে নামতে থাকে নোনা জল।

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ডছোঁয়া ম্যাচে বদলি নামেন রোনালদো। শেষ ৩৯ মিনিট খেললেও পর্তুগালকে সমতায় ফেরাতে পারেননি। এদিন ১৯৬তম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেমে মিশরের বাদের আল-মুতাওয়াকে ছোঁন তিনি।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় রোনালদোর কান্না হৃদয় ছুঁয়েছে সবার। ফিফা তাকে জানিয়েছে সম্মান। বিশ্বকাপে ৮ গোল করা রোনালদোর বিশ্বমঞ্চে সেরা কয়েকটি মুহূর্ত তুলে ধরে ভিডিও পোস্ট করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ‘একটি পৌরাণিক কাহিনী, একজন কিংবদন্তি, একটা মেশিন। ধন্যবাদ, ক্রিস্টিয়ানো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com