1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বালাপাড়া গ্রামের মো. শাকিল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুয়া তার নিজ নানা এনামুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ২৮শে মার্চ শনিবার সুমাইয়া তার নানা বাড়ি আন্ধারমুয়া তার মায়ের সঙ্গে বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায় বুধবার দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে সে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করলে পাওয়া না গেলে স্থানীয়া তার মৃতদেহ পুকুরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
– মিজানুর রহমান মিজান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com