1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল উত্তাপ। ফুটবলের পাশাপাশি শারীরিক লড়াইয়ে মেতেছিল দুই দলের খেলোয়াড়রা। তবে আর্জেন্টিনা বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে ফিফা।

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টাইন এফএ-র বিরুদ্ধে ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তা ভঙ্গের অভিযোগ আরোপ করেছে।

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড় ও কোচরা শৃঙ্খলা ভঙ্গ করে মাঠে ঢুকে বাকবিতণ্ডায় জড়ান। ম্যাচে ডাচরা শেষ দিকে দুই গোল করে খেলা অতিরিক্ত সময়ে নেয়। এছাড়া মাঠেও আরও উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে।

ম্যাচ চলাকালে কিংবা শেষে লিওনেল মেসিসহ বিশ্বকাপের রেকর্ড ১৭ খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যরা হলুদ কার্ড দেখেছেন।

একটি ম্যাচে কোনও দল পাঁচটি হলুদ কার্ড দেখলে আচরণবিধি ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই অভিযোগ আরোপ করেছে ফিফা।

দুই ফেডারেশনকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হতে পারে। এর আগে আচরণবিধি ভাঙার দায়ে চলতি বিশ্বকাপে সৌদি আরবকে দুইবার এই শাস্তি দেয় ফিফার ডিসিপ্লিনারি প্যানেল।

এই অভিযোগের রায় কবে হবে জানায়নি ফিফা। সাধারণত অভিযুক্ত দলের পরের ম্যাচের আগেই সেটা জানানো হয়। আগামী মঙ্গলবার আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com