1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রোনালদোকে বেঞ্চে বসিয়ে অনুতপ্ত নন সান্তোস

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন বেঞ্চে। শেষ ষোলোর ওই ম্যাচে ৬-১ গোলে জিতেছিল পর্তুগাল। সিআরসেভেনকে ছাড়া দারুণ জয়ের পর মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালও একই দল নামান কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু এই ম্যাচে ফল হলো উল্টো। ১-০ গোলে হেরে বিদায় নিলো পর্তুগিজরা। তবে রোনালদোকে বেঞ্চে রাখায় অনুতপ্ত নন তাদের কোচ।

মরক্কোর বিপক্ষে ৫১তম মিনিটে মাঠে নামেন রোনালদো। তখন পর্তুগাল ১-০ গোলে পিছিয়ে। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড স্কোর পাল্টাতে পারেননি। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠে মরক্কো।

ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে রোনালদোকে মাঠ ছাড়তে দেখা গেছে। তাকে টানা দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে না রাখার পেছনে সান্তোসের ব্যাখ্যা, সুইসদের বিপক্ষে পর্তুগালের জয়ের কারণে কোয়ার্টার ফাইনালে একই দল নামাতে দ্বিতীয়বার ভাবেননি।

ম্যাচ শেষে সান্তোস বলেছেন, ‘আমি তেমনটা মনে করি না, কোনও অনুতাপ নেই। আমি মনে করি এই দলই সুইজারল্যান্ডের বিপক্ষে খুব ভালো খেলেছিল। ক্রিস্টিয়ানো একজন সেরা খেলোয়াড়, সে এসেছিল যখন তাকে আমাদের প্রয়োজন মনে হয়েছিল। তাই একদমই অনুতপ্ত নই।’

পর্তুগালের বিদায়ে মনের অবস্থা সম্পর্কে কোচ বললেন, ‘যদি আমরা দুজনকে বাছাই করি যারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, তারা হলে ক্রিস্টিয়ানো রোনালদো ও আমি নিজে। অবশ্যই আমরা খুব কষ্ট পেয়েছি, কিন্তু এটা তো কোচ ও খেলোয়াড়দের জীবনের অংশ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com