1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

জামালপুর সনাকের নতুন সভাপতি অজয় কুমার পাল

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

জামালপুর : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক অজয় কুমার পাল। তিনি বুধবার (১ এপ্রিল) হতে অধ্যাপক মীর আনছার আলী এর স্থলাভিষিক্ত হলেন। অজয় কুমার পাল পূর্ববর্তী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন।
এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও নারী অধিকার কর্মী শামীমা খান এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কায়েদ-উয-জামান সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সনাক জামালপুরের কার্যালয়ে মার্চ মাসের নিয়মিত সনাক সভায় (৪ মার্চ ২০২০) সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচিত করা হয়।
টিআইবি-এর উদ্যোগে পরিচালিত সনাক জামালপুরের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বিদায়ী সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী এবং সহ-সভাপতি পারভীন তরফদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তবে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে মেয়াদ শেষ হলেও তাঁরা সদস্য হিসেবে সনাকের সাথে যুক্ত থাকবেন।
সনাক জামালপুরের নতুন সভাপতি অজয় কুমার পাল জামালপুরে সনাক ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ এবং সুইড বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com