1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে ইতালিয়ান রেফারি

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : পুরো কাতার বিশ্বকাপে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে রেফারি। কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচে রেফারিং নিয়ে ফুটবলাররা নিজেদের অসন্তুষ্টির কথা অকপটে জানিয়েছেন।

সেজন্য সাবধানতা অবলম্বন করে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার ১ম সেমিফাইনালে এবার ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে।

আজকে এক বিবৃতিতে ফিফা এটি নিশ্চিত করে যে ওরসাতোই মূল রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন। ভালো রেফারি হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবারের বিশ্বকাপ ফাইনাল পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য রেফারির তালিকাতেও তার নাম রয়েছে। যদিও কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচেই তাকে দেখা যায়নি।

তবে বিশ্বকাপের কাতার ও ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গ্রুপ পর্বে আর্জেন্টিনার মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচেও রেফারি হিসেবে ছিলেন তিনি।

আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার অনেক ফুটবলার ইতালিয়ান লিগে খেলার কারণে তাকে বেশ ভালোভাবেই জানা আছে ফুটবলারদের। এছাড়া তার ক্যারিয়ারে তিনি ৩ বার ক্রোয়েশিয়ার ম্যাচে রেফারি ছিলেন। যেখানে মদ্রিচরা দুইবার জয় লাভ করেছে এবং আরেকটি ম্যচে ইউরো ২০২০ এ ইংল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com