1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

২২ বছর পর পাকিস্তানে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়

  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হেরেছিল এই দলের কাছে। তার আগে ঘরের মাঠে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার। এবার টেস্ট সিরিজেও পরাজিত হলো তারা।

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ড পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ নিশ্চিত করে ফেলেছে। সোমবার ২৬ রানে মুলতানে দ্বিতীয় টেস্ট জিতেছে বেন স্টোকসের দল। ২০০০ সালের ১১ ডিসেম্বর করাচি টেস্টে ৬ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। ঠিক ২২ বছর এক দিন পর আবারও পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। আর ১৯৫৯ সালের পর প্রথমবার দেশের মাটিতে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেলো পাকিস্তান।

৩৫৫ রানের লক্ষ্য ছুঁতে চতুর্থ দিন ১৫৭ রান লাগতো পাকিস্তানের। ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। ৪ উইকেটে ১৯৮ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান দিনের প্রথম উইকেট হারায়  আর ১২ রান যোগ হতেই। ফাহিম আশরাফকে (১০) জ্যাক ক্রলির ক্যাচ বানিয়ে নিজের ৫০তম উইকেট পান জো রুট।

৫৪ রানে খেলতে নামা সৌদ শাকিল এরপর হাল ধরেন মোহাম্মদ নওয়াজের সঙ্গে। ষষ্ঠ উইকেটে তারা দুজন দলের জয়ের আশা দেখাতে থাকেন। কিন্তু লাঞ্চের আগে দুজনই ফিরে গেলে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ৮০ রানের জুটি ভেঙে দেন মার্ক উড, নওয়াজ (৪৫) হাফ সেঞ্চুরি বঞ্চিত হন।

উড তার পরের ওভারে পেয়ে যান শাকিলের উইকেট। ২১৩ বলে ৮ চারে ৯৪ রান করেন তিনি। যদিও তার আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। আউটসাইড এজ হয়ে বল ওলি পোপের গ্লাভসে পড়ে। ইংলিশ উইকেটকিপার ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন। কিন্তু বল ঘাস ছুঁয়েছিল কি না প্রশ্ন থেকে যায়। তবে থার্ড আম্পায়ার জোয়েল উইলসন রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত জানান, বহাল থাকে অনফিল্ড আম্পায়ারের আউটের সফট সিগন্যাল।

৭ উইকেটে ২৯১ রান করে লাঞ্চে যায় পাকিস্তান। শাকিলের উইকেট হারিয়ে যেন জয়ের আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। তাদের দরকার ছিল আর ৬৪ রান, ইংল্যান্ডের চাই ৩ উইকেট। দুই বোলারকে টপকে ব্যাটিংয়ে নামা আবরার আহমেদ তেড়েফুঁড়ে ব্যাটিং করতে থাকেন। ১১ বলে চারটি চারে ১৭ রান করেন তিনি। কিন্তু পরের বলে জেমস অ্যান্ডারসনের শিকার হন বেন ডুকেটকে ক্যাচ দিয়ে।

এরপর আগা সালমান ও জাহিদ মাহমুদের ব্যাটে শুধু সময়ক্ষেপণ। যদিও আগা চারটি চারে কিছুটা ভড়কে দেন ইংল্যান্ডকে। তবে অন্য প্রান্ত থেকে জাহিদ (০) ও মোহাম্মদ আলী (০) সঙ্গ দিতে পারেননি। এই ম্যাচের সর্বোচ্চ ৩২৮ রানের ইনিংস খেললেও হার মানতে হয় পাকিস্তানকে। ৩১ বলে ২০ রানে অপরাজিত ছিলেন আগা।

ইংল্যান্ডের পক্ষে উড সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান রবিনসন ও অ্যান্ডারসন। ইংল্যান্ডকে জেতাতে ১০৮ রান করে ভূমিকা রাখা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com