1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে ভিড়লো ইন্দোনেশিয়ান জাহাজ ট্রিনিটি

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পায়রাবন্দর কর্তৃপক্ষের তত্বাবধানে করোনা সুরক্ষা মেনেই ইন্দোনেশিয়া থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি সিওস ট্রিনিটি নামের একটি বিশাল জাহাজ।
গত সোমবার বাইশ হাজার দুইশত পঁচিশ টন কয়লা ভর্তি জাহাজটি জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে ২২ জন ইন্দোনেশিয়ান ক্র ু(নাবিক) রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল থেকে জাহাজটি থেকে কয়লা আনলোড করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান। তিনি আরো জানান, ক্রেনের মাধ্যমে জাহাজের কয়লা খালাস করা হচ্ছে। ইন্দোনেশিয়ান কোন (ক্রু) নাবিককে জাহাজের নিচে নামতে দেয়া হয়নি। বুবধার জাহাল খালাস হয়ে আবার ফিরে যাবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com