
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হারের পর এবার রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ জানালো মরক্কান ফুটবল ফেডারেশন (এফএমআরএফ)।
মরক্কোর দৃঢ় বিশ্বাস, প্রথমার্ধে বক্সের মধ্যে সোফিয়ানে বৌফল ফাউল হয়েছিল এবং পেনাল্টি পাওনা ছিল। কিন্তু ফ্রান্সের থিও হার্নান্দেজকে ফাউলের জন্য মরক্কান উইঙ্গারকে বুকড করেন রেফারি সিজার রামোস। এছাড়া দ্বিতীয়ার্ধে সেলিম আমাল্লাহ ফাউলের শিকার হলেও কোনও ব্যবস্থা নেননি ওই রেফারি।
ওই সিদ্ধান্তগুলো ম্যাচের মোড় পাল্টে দিতে পারতো। কিন্তু মরক্কো ২-০ গোলে হেরে বিদায় নেয় হার্নান্দেজ ও র্যান্ডাল কোলো মুয়ানির গোলে।