1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মেসির জার্সির তুমুল চাহিদা: বিশ্বব্যাপী সংকটে অ্যাডিডাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে। রোববার ফ্রান্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন গ্রহের সেরা ফুটবলার। বিশ্বব্যাপী মেসির ভক্তের সংখ্যা কত তা হয়তো কেউ গুনে বলতে পারবে না। তবে এটা নিশ্চিত, তার চেয়ে জনপ্রিয় ফুটবলার আর নেই। বিশ্বকাপের ফাইনালে দলকে তুলে আনার পর নিঃসন্দেহে তার ভক্তের সংখ্যা আরও বেড়েছে!

একটা পরিসংখ্যানেই জানা যাচ্ছে বিষয়টা। আর্জেন্টিনা দলের জার্সি তৈরিকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির ১০ নম্বর এবং নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে বিশ্বকাপ উপলক্ষে, সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে। সারাবিশ্বে মেসির জার্সির এতবেশি চাহিদা তৈরি হয়েছে যে, তা সরবারহ করতে হিমশিম খেতে হচ্ছে অ্যাডিডাসকে।

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা রিপোর্ট করেছে, বিশ্বের অধিকাংশ জায়গাতেই মেসির জার্সি আউট অব স্টক। সাইজ কোনো ব্যাপার নয়। স্মল, লার্জ কিংবা এক্সট্রা লার্জ- মেসির নামাঙ্কিত কোনো সাইজেরই জার্সি মিলছে না কোনো আউটলেটে। কাতার বিশ্বকাপ এবং আর্জেন্টিনা যেভাবে ফাইনাল পর্যন্ত উঠে এসেছে, তাতে ম্যাচের পর ম্যাচ শুধু জার্সির চাহিদা বেড়েছেই।

অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি তৈরিকারী প্রতিষ্ঠান। জার্মান এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জার্সির স্পন্সর হওয়ার পর থেকেই তাদের ব্যবসা ফুলেফেঁপে বড় হতে থাকে। কারণ সারাবিশ্বে আর্জেন্টিনার জার্সির যত চাহিদা সব সময়, তা অন্য আর কোনো ফুটবল দলের নেই।

বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার জার্সি, বিশেষ করে মেসির জার্সির অপ্রতুলতা তৈরি হওয়ায় অ্যাডিডাসও পড়েছে মহাসংকটে। এরই মধ্যে তড়িঘড়ি নতুন করে প্রোডাকশনে যেতে হচ্ছে তাদের। নতুন জার্সি তৈরি করে বাজারজাত করতে করতেও সময়ের প্রয়োজন। কিন্তু বিশ্বকাপ ফাইনালের আগে তো এতবেশি সময় নেই। যার ফলে সংকটটা আরও তীব্র হচ্ছে অ্যাডিডাসের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com