1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আলোর রহস্য কী, উল্কা না ভারতের ক্ষেপণাস্ত্র?

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে বিভিন্ন জায়গা থেকে অদ্ভূত এক আলোকরশ্মি দেখা যায়। অনেকেই এটিকে ভিনগ্রহের প্রাণী বা ইউএফও মনে করেছেন।

অনেকে আবার এটিকে ভারতের উৎক্ষেপণ করা একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে দাবি করছেন। তবে এ আলোকরশ্মির সূত্র কোথা থেকে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

তবে ওই আলোর সম্ভাব্য একটি সূত্রের সন্ধান পাওয়া গেছে কলকাতার বিভিন্ন গণমাধ্যমের খবরে।

ওইদিন নিজেদের তৈরি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। আর সেটিকেই হয়তো ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা যায়।

কেউ কেউ আবার এটিকে উল্কাপাতের আলো বলেও মনে করছেন। কারণ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আগেই খবর এসেছিল যে, গতকাল রাতে প্রতিঘণ্টায় ১২০টি উল্কা আতশবাজির মতো খসে পড়বে।

তিনি আরও বলেন, এখন উল্কাবৃ্ষ্টি হচ্ছে, তবে সেটা রাত ১২টা নাগাদ হয়। কিন্তু এক্ষেত্রে আলোর আকার কিছুটা বড়। এটা যে উল্কাবৃষ্টি নয় সে ব্যাপারে নিশ্চিত।

জানা যায়, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার উপকূলবর্তী আবদুল কালাম দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি পাঁচ হাজার ৪০০ কিলোমিটার (৩ হাজার ৩০০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সে হিসাবে এটি চীনের মূল ভূখণ্ডেও আঘাত হানার ক্ষমতা রাখে।

২০১২ সাল থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করে ভারত। অগ্নি-৫ ভারতের প্রতিরক্ষা বাহিনীর তৈরি নবম ক্ষেপণাস্ত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com