1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

তিউনিসিয়া উপকূলে ২৩ অভিবাসীকে নিয়ে নৌকা নিখোঁজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়া উপকূলে ২৩ জন অভিবাসী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নৌকাটি তিউসিয়া থেকে ইতালির দিকে যাচ্ছিল। নিখোঁজ অভিবাসীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

শনিবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে,  তারা ভাসমান ইউনিট মোতায়েন করেছে এবং নিখোঁজদের সন্ধানে সাহায্য করার জন্য নৌবাহিনীকে অনুরোধ জানিয়েছে।

তিউনিসিয়া গত কয়েক বছর ধরে অভিবাসন সঙ্কটের মুখে রয়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকজন ইতালি যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে বেছে নিয়েছিল। তবে লিবিয়ায় কড়াকড়ি আরোপের কারণে অভিবাসীরা তিউনিসিয়াকে বেছে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com