1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফ্রান্সের জন্য দুঃসংবাদ, ভাইরাস আক্রান্ত আরও দুই খেলোয়াড়, মোট ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিন পরই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। ফরাসিদের সামনে সুযোগ রয়েছে পর পর দুই বিশ্বকাপ জিতে ব্রাজিল ও ইতালির রেকর্ড ছোঁয়ার। আর দিদিয়ের দেশমের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো কোচ হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের শিরোপা জেতার।

কিন্তু ফাইনালের আগে চিন্তার ভাজ এখন দেশমের কপালে। ইতোমধ্যে তার পাঁচ ফুটবলার ক্যামেল ফ্লু নামক ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার নতুন করে সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাটে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে তারা দলের অনুশীলনে যোগ দেননি। তাদের সঙ্গে যোগ দেননি কোমানও। ফাইনালে তাদের না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনটাই জানিয়েছে ফ্রান্স২৪।

অবশ্য ক্যামেল ফ্লু ভাইরাসে বিশ্বকাপ দেখতে আসা বিভিন্ন দেশের সমর্থকরাও আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রাচ্যের রাতের ঠাণ্ডা পরিবেশের সঙ্গে স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের প্রভাব ফ্লু আক্রান্তের হার বাড়িয়েছে।

ফ্রান্সের সাংবাদিক জুলিয়েন লরেন্স জানিয়েছেন, উপামেকানো অনুশীলনে ফিরেছেন। আর কিংসলে কোমানও ফিরবেন দ্রুতই। তার গলায় কিছুটা অস্বস্তি রয়েছে। তবে ভালো বোধ করছে। তবে র‌্যাবিওটের অবস্থা খুব একটা আশাব্যাঞ্জক নয়। ফাইনালে তাকে না পাওয়াটা হবে ফ্রান্সের জন্য বিরাট ক্ষতির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com