1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভাইরাসমুক্ত হয়ে ফাইনালে ফিরছেন ফ্রান্সের দুই ডিফেন্ডার

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে ফ্রান্স শিবিরে দুঃসংবাদ ছিল সর্দি ভাইরাস। সর্দিতে আক্রান্ত হয়েছিল দলের বেশ কয়েকজন ফুটবলার। এর মধ্যে তিন-চারজন তো অনুশীলনও করতে পারেননি।

ফাইনালের একদিন আগে ফ্রান্সের সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন দলের দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাটে। দু’জনই শনিবার মধ্যাহ্ন ভোজে স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন এবং রাতে তাদের অনুশীলন করার কথা রয়েছে।

এ দু’জনের পাশাপাশি মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও এবং ডিফেন্ডার দায়ত উপামেচানো দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। অসুস্থতার কারণে দু’জনই মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল মিস করেছিলেন। তবে উইঙ্গার কিংসলে কোম্যান এখনো সুস্থ হয়ে ওঠেননি। তিনি আছেন আইসোলেশনে।

সর্দি ভাইরাস নিয়ে কোচ দিদিয়ের দেশম অতিমাত্রায় সতর্ক। খেলোয়াড়দের মধ্যে যাতে এই ভাইরাস আর ছড়াতে না পারেন সেজন্য দলের অন্যান্য খেলোয়াড়রা এবং কোচিং স্টাফরা মাস্ক ব্যবহার করছেন।

অরেলিয়েন টিচুয়ামেনি এবং থিও হার্নান্দেজকে নিয়েও এখন আর বড় কোনো সমস্যা নেই। দুইজনই শুক্রবার জিম করেছেন। তারা কিঞ্চিত চোটে ছিলেন। হার্নান্দেজের চেয়ে বেশি আত্মবিশ্বাসী আছেন টিচুয়ামেনি। যিনি ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘সমস্যাটা আমরা স্বান্ত ও মনোযোগী থেকে মোকাবিলার চেষ্টা করছি। আমরা সতর্কতা অবলম্বন করা এবং পরিস্থিতি মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। গরমের মধ্যে অনুশীলনের পর খেলোয়াড়রা যখন ঠান্ডা রুম ব্যবহার করছেন তখন তারা এই সর্দি ভাইরাসে আক্রান্ত হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com