1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফাইনালের আগে স্রেফ দুই বাক্যে সব বলে দিলেন মেসি, কী বললেন?

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ২৩-২৪ ঘণ্টা পরই বিশ্বকাপের জমজমাট ফাইনাল। তার আগে দুই ফাইনালিস্ট দলের খেলোয়াড়রা কে কী করছেন, তা জানার আগ্রহ সারা বিশ্বের সব ফুটবলপ্রেমীর কাছে। কে কী বললেন, সে সবও জানার তুমুল আগ্রহ।

রোববার ফাইনালের আগে মেসি কী করলেন, কী বললেন, এমবাপেরা কী করলেন- এসবই যেন জানার তুমুল আগ্রহ সবার। তো লিওনেল মেসিও হতাশ করেননি। সারা বিশ্বের কোটি কোটি ভক্তের প্রতি দুটি বাক্যই উচ্চারণ করলেন শুধু। তাতেই বলে দিলেন যেন সব কথা।

নিজের ফেসবুক পেজের সাহায্য নেন ভক্তদের প্রতি বার্তা পৌঁছে দিতে। জানিয়ে দিয়েছেন, তিনি পুরোপুরি প্রস্তুত। মূলত একটি কোম্পানির বিজ্ঞাপনী প্রচারে এই পোস্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ছবিতে দেখা যাচ্ছে, মেসি মাঠে বসে জুতোর ফিতে বাঁধছেন এবং সামনের দিকে তাকিয়ে হাসছেন। অনেকেই এই ছবিকে ম্যাচের আগে মেসির অনুভূতি বলে ব্যাখ্যা করেছেন। সমর্থকদেরও দাবি, ফাইনাল হলেও তার আগে হাসিখুশি মেজাজেই রয়েছেন তাদের প্রিয় তারকা। ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘ফাইনালের জন্য আমি তৈরি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

মেসি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বৃহস্পতিবার এবং শুক্রবার অনুশীলন করেননি তিনি। কেউ কেউ বলছিলেন, তার চোট রয়েছে। ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে ৩-০ গোলে হারানোর পর মাঠ ছাড়ার সময় মেসিকে একটু অস্বস্তিতে দেখা গিয়েছিলো।

আর্জেন্টিনা দলের পক্ষ থেকে যদিও মেসির চোট নিয়ে কিছু জানানো হয়নি। সেমিফাইনালে খেলা অনেক ফুটবলারই শুক্রবার অনুশীলন করেননি। তারা জিম করেছেন। মেসির চোট নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, ‘মেসির কোনও চোট নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২০ মিনিট খেলতে হয়েছে আমাদের। তারপরও লিও ম্যাচটা শেষ করেছে। শারীরিক ভাবে খুব ভাল জায়গায় রয়েছে লিও। সে সব ম্যাচেরই সেরা।’

এবারের বিশ্বকাপে ৫টি গোল করে ফেলেছেন মেসি। ৩টি গোলের পাস দিয়েছেন। এমবাপের সঙ্গে সোনার বুটের লড়াই চলছে তার। ৪টি গোল করে তাদের ঘাড়ের কাছেই রয়েছেন ফ্রান্সের অলিভিয়ের জিরু এবং আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com