1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ করেদিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিুউটিসি) ও বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার খ্যাত এই নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া বিআইডবিøউটিসি সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক খালেদ নাওয়াজ জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com