1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল মেসির

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে যেমন হাড্ডাহাড্ডি লড়াই হলো, ঠিক তেমনই উত্তাপ ছড়ালো গোল্ডেন বুটের প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে জিতলেন এই সম্মানজনক অ্যাওয়ার্ড। কিন্তু চওড়া হাসি হাসলেন লিওনেল মেসি। ৮ গোল ও ২ অ্যাসিস্টে এবারের আসরের শীর্ষ গোলদাতা হয়েছেন এমবাপ্পে।

১২০ মিনিটের খেলায় হ্যাটট্রিক করেছেন ফ্রান্সের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতা হলো না ফ্রান্সের।

২৩ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে দেন মেসি, এগিয়ে যান গোল্ডেন বুটের লড়াইয়েও। এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। গোল্ডেন বুটটাও যেন মেসির অপেক্ষায় ছিল। কিন্তু খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে এমবাপ্পে পেছনে ফেলেন এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে ভূমিকা রাখেন।

১০৮ মিনিটে আবার মেসি এগিয়ে দেন আর্জেন্টিনাকে, সঙ্গে গোল্ডেন বুটেরও শক্ত দাবিদার হন। কিন্তু এমবাপ্পে আরেকটি পেনাল্টি থেকে নিজের অষ্টম গোল করেন। জিতে নেন গোল্ডেন বুট। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর ফাইনালে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com