1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

গোল্ডেন গ্লাভস মার্টিনেজের

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : অবশেষ দিনটা আসলো। মেসির শেষ সময়ে এসে অধরা বিশ্বকাপ ধরা দিলো তার হাতে। তাদের ৩৬ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা। সুখের হাসি হাসলেন মেসি। এমন দিনে গোল্ডেন গ্লাভসও জিতলেন মার্টিনেজ।

রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ ফাইনাল। পুরো ম্যাচে একবার আর্জেন্টিনা গোল করে তো আরেকেবার শোধ করে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ফাইনালের ট্র্যাজিক হিরো। হ্যাটট্রিক করেও হারলেন।

দিনশেষে আজকের এই জমজমাট ম্যাচটা উত্তেজনা ছড়িয়ে গড়ালো টাইব্রেকারে। সেখানেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর তার স্বীকৃতিও পেলেন তিনি। জয়ের নায়ক হয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন মার্টিনেজ।

কিংসলে কোম্যানের পেনাল্টিটি ঠেকিয়েই তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন।

এরপর অরিলিয়েন চুয়ামেনি যে শটটি নিয়েছিলেন মার্টিনেজকে ঠেকানোর জন্য সেটি হয়ে গেলো মিস।

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মত ফাইনালেও আর্জেন্টিনার জয়ের শেষ মুহূর্তের নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com