1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

রংপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

রংপুর: রংপুরের তারাগঞ্জে পিকআপ, অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার পাকজান নেংটিছিড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছহির উদ্দিন, খাদেমুল, শুকনাল, আজানুর রহমান এবং হাবিবুল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাকযান এলাকায় পিকআপ, অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চার জনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com