1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জামায়াত আমিরের ফের ৩ দিনের রিমান্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

ঢাকা: জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার সাত দিনের রিমান্ড শেষে শফিকুর রহমানকে আদালতে হাজির করে ফের ৮ দিনের রিমান্ড আবেদন করেন।

শফিকুর রহমানের পক্ষে কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, শিশির মনির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান এ তথ্য জানান।

গত ১৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম ১২ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে।

এ মামলায় শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুই জনকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com