1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণ, হতাহত বহু

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসনে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবারের (২৪ ডিসেম্বর) এই হামলায় সাতজনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন ৫৮ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল-জাজিরার।

খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানিয়েছে, রুশ হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গোলাবর্ষণের পর শহরের আবাসিক এলাকার অনেক গাড়িতে আগুন ধরে যায়।

প্রসিকিউটর অফিস টেলিগ্রাম বার্তায় আরও জানায়, ঘটনার ৪০ মিনিট পর আগুন নিভে যায়। তবে হতাহতের সংখ্যা এখনো বাড়ছে।

এদিকে ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। এক দশমিক ৬৬ ট্রিলিয়ন সরকারি ফান্ডিং বিলের অংশ হিসেবে এই অনুমোদ দেওয়া হয়েছে।

এমন খবর প্রকাশের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় মার্কিন কংগ্রেসের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইউক্রেনের সংগ্রামের পাশে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com