1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

মেট্রোরেলের ভাড়ায় বিএন‌পির আপত্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ঢাকা: যাত্রী‌দের জন্য মে‌ট্রো‌রে‌লের ভাড়া নির্ধারণে আইন ও বিধিমালা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি ক‌রে‌ছে বিএনপি। সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, মেট্রোরেলের ভাড়ার পরিমাণ দেশের বেসরকারি বাসভাড়ারও দ্বিগুণ। এমনকী, ভারত এবং পাকিস্তানের মেট্রোরেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার দ্বিগুণ এবং কলকাতা মে‌ট্রো‌রে‌লের ৩ গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার ৪ গুণ, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের ৩ গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি।

সংবাদ সম্মেলনে দেশের প্রবীণ প্রকৌশলী পানি ও নদী বিশেষজ্ঞ ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ও টকশো সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমানকে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নজরুল ইসলাম খান।

প্রসঙ্গত, আগামীকাল প্রথমবা‌রের ম‌তো দে‌শে চালু হ‌তে যা‌চ্ছে মে‌ট্রো‌রেল সা‌র্ভিস। প্রধানমন্ত্রীর উ‌দ্বোধ‌নের পর ২৯ ডি‌সেম্বর থেকে উত্তরা থে‌কে আগারগাঁও পর্যন্ত নাগ‌রিক‌দের জন্য টি‌কি‌টের বি‌নিম‌য়ে চালু করা হ‌বে মেট্রোরেল।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল ক‌বির খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com