1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিএনপিসহ সমমনা দ‌লগুলোর গণমিছিল শুক্রবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

রাজনীতি ডেস্ক: আগামীকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যাল‌য়ের সামনে বিএন‌পি নেতাকর্মীরা জমায়েত হবেন। সেখা‌নে বিএন‌পির নেতাদের বক্তব্য শেষে শুরু হ‌বে গণমি‌ছিল। মগবাজার মোড়ে গি‌য়ে শেষ হ‌বে মিছিলটি।

বিএন‌পির যুগপৎ আন্দোল‌নের শ‌রিক দল ‘গণতন্ত্র মঞ্চ’ এর নেতাকর্মীরা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় জমায়েত হবেন। সেখা‌নে তারা বক্তব্য শেষ ক‌রে গণমি‌ছিল শুরু করবেন। দৈনিক বাংলা মোড়ে গিয়ে তা‌দের গণমি‌ছিল শেষ হ‌বে।

‘১২ দলীয় জোট’ শুক্রবার বি‌কেল ৩টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে গণমি‌ছিল শুরু করবে। কাকরাইল মোড়ে গি‌য়ে শেষ হবে মিছিলটি।

‘১১ দলীয় জোট’ শুক্রবার বি‌কেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সাম‌নে থে‌কে গণমি‌ছিল শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গি‌য়ে শেষ কর‌বে।

‘এলডিপি’ তা‌দের কাওরানবাজার (এফডিসি সংলগ্ন) অ‌ফি‌সের সামনে থেকে বেলা ৩টায় গণমি‌ছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গি‌য়ে শেষ হ‌বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com