1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দক্ষিণ কোরিয়ায় টানা ৩০ মাস চাকরি করলে ১০ বছর কর্মসংস্থানের সুযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ই-৯ ভিসাধারী বাংলাদেশি কর্মীরা ২০২৩ সাল থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর কাজ করলে ১০ বছর পর্যন্ত একই ভিসায় দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

সিউলে বাংলাদেশ দূতাবাস শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ই-৯ ভিসাধারী কোনো কর্মী ২০২৩ সালের জানুয়ারি থেকে কোনো কোম্পানিতে একটানা আড়াই বছর (৩০ মাস) কর্মরত থাকলে তিনি ১০ বছর পর্যন্ত একই ভিসায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। এজন্য আগের নিয়মে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। কোনো কর্মী যদি প্রথম কোম্পানিতে একটানা দুই বছর (২৪ মাস) কর্মরত থাকেন, তিনিও এ সুযোগ নিতে পারবেন।

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ জব সেন্টার থেকে একটি সনদপত্র গ্রহণ করার পাশাপাশি দেশটিতে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল পরিবর্তন না করে এ সুযোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com