1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

মেট্রোরেল ব্যবহারে যত্নবান হতে বললেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীতে চালু হওয়া মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ আহ্বান জানান। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে মেট্রোরেল। এটি নিয়ে মানুষের যে বিপুল আগ্রহ দেখা গেছে, সে বিষয়গুলো আলোচনা হয়েছে বৈঠকে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, মেট্রোরেল নিয়ে আমরা যেন একটু সচেতন হই। এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্যও বলেছেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রোরেল। মতিঝিল পর্যন্ত কবে চালু হবে সে বিষয়ে আলোচনা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com