1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার পরিকল্পনা ইসির

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

ঢাকা: আগামীতে নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। আগামী কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার।

আহসান হাবিব বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত। এখন নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল-কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। জনপ্রতিনিধিরা শোডাউন দিয়ে মনোনয়ন জমা দেন। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায়, তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই, তাহলে জিতে লাভ কী? এই চিন্তা-ভাবনা কিভাবে বাস্তবায়ন করব, আইসিটি বিভাগ সেটির একটি প্রেজেন্টেশন দিয়েছে আমাকে। মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয়, সেটি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, আগামী কমিশন সভায় অনলাইনে মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা করব। কমিশনে সিদ্ধান্ত হলে এটি বাস্তবায়ন করব। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কী ধরনের, তা দেখব। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে।

এক প্রশ্নের জবাবে ইসি বলেন, প্ল্যাটফরম রেডি হওয়ার পর প্রথমে ছোট ছোট নির্বাচনে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোয় সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর পাঁচ শতাধিক নির্বাচন ইভিএমে করেছি। সেখানে কোনো সমস্যা হয়নি। কমিশনের সিদ্ধান্ত ছিল—১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু, আমার ইচ্ছে, শতভাগ কেন্দ্রে ইভিএমের ব্যবস্থা করা। আমরা এখন পর্যন্ত অনড় ইভিএমে ভোটের ব্যাপারে। আর্থিক বিষয়টি বিবেচনা করে প্ল্যানিং কমিশন মূল্যায়নের পর সিদ্ধান্ত জানানো যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com