1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

চট্টগ্রামে বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উত্তর পারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জন মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কাঙ্গাল বসাক (৭০), তার স্ত্রী ললিতা বসাক (৬০), পুত্রবধূ লাকি বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে চয়নিকা বসাক (৪)। এছাড়া আগুনে দগ্ধ হয়েছে খোকন বসাক (৪০)।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোরে বসতঘরে আগুন লেগে যায়। এই সময় বাসায় ঘুমিয়ে থাকা একই পরিবারের ৫ জন পুড়ে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com