1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

কলাপাড়ার সুস্বাদু গোলের গুড় এখন দেশজুড়ে জনপ্রিয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার বিস্তীর্ণ নোনা ভূমিতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে হাজারো গোল বাগান। বছরজুড়ে গুড়ের তৈরি বিভিন্ন প্রকার পায়েস কিংবা মুখরোচক খাবার পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। প্রকৃতির সৃষ্টি এ গোল বাগান থেকে আহরিত রস কিংবা গুড়ে সুগার কম থাকায় দিনে দিনে ক্রেতাদের কাছে এর কদর বেড়েছে কয়েকগুন। উপকূলীয় কলাপাড়ায় বিস্তৃর্ণ এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল থাকায় প্রাকৃতিকভাবে জন্ম নিচ্ছে গোল গাছ।

কিন্তু চাহিদা বাড়লেও ক্রমশই ধ্বংস করা হচ্ছে বাগান। ফলে বাগানের পাশাপাশি কমছে গাছিদের সংখ্যাও। গোল বাগান বিনষ্টের ফলে গুড় উৎপাদন কমে যাওয়ায় এখন অনেক গাছিরাও করেছেন পেশার পরিবর্তন। ফলে রাষ্ট্রীয় ভাবে বাগান রক্ষা ও নদীর তীর কিংবা নোনা জলাশায়ে গোল বনায়নের দাবী গোলচাষী এবং গাছিদের।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এ গোলবাগান থেকে বছরের ৬ মাস সময় ধরে তিন দশক যাবত রস সংগ্রহ করে গুড় তৈরির মাধ্যমে জীবন-জীবিকা চলছে প্রায় হাজারো পরিবারের। শীতের শুরুতেই বিকেলে গাছের ডগা কেটে হাড়ি পাতেন গাছিরা। রাতভর হাড়িতে জমা রস কাকডাকা ভোরে সংগ্রহ করেন তারা। এরপর চাতালে জাল দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তৈরি করা হয় গুড়। আর এসব গুড় গাছিরা বিক্রি করছেন ১৭০ থেকে ২০০ টাকা কেজি দরে। বিশেষ করে, রোগাক্রান্ত মানুষের কাছে লবণাক্ত এই গুড়ের চাহিদা অনেক।

এদিকে এই গুড়ের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাগান কমে যাওয়ায় কাঙ্খিত রস সংগ্রহ করতে পারছেন না গাছিরা। এছাড়া বাগান ধ্বংসের ফলে রোজগার কমে যাওয়ায় পেশার পরিবর্তন করছেন অনেকে। গুড়ের উৎপাদন কমে যাওয়ায় গোলগাছ সংরক্ষনের দাবি কৃষি বিভাগেরও।

কলাপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের নিজাম উদ্দিন জানান, ডায়াবেটিসের জন্য সবধরনের মিষ্টি খাওয়া নিষিদ্ধ করেছেন চিকিৎসক। তবে লবণাক্ত গোল গুড়ে সুগার কম থাকায় অমি মাঝেমধ্যেই গোলের গুড় সীমিত খেতে পারি। আমার তাতে সমস্যা হয় না।

নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের গোলগাছি রাজন কুমার (৫৫) বলেন, কলাপাড়ার নীলগঞ্জ, তেগাছিয়া, নবীপুর গ্রামের ২৫ জন কৃষক এই কাজের সাথে সম্পৃক্ত। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা বাড়িতে গিয়ে অগ্রিম টাকা দিয়ে আসেন গুড়ের জন্য। কিন্তু ক্রমাগত বাগান ধংসের ফলে এখন ক্রেতাদের চাহিদা মেটাতে পারছেন না। তার দাবি, বেড়িবাঁধের বাইরে সরকারি খাস জমিতে গোল গাছ লাগিয়ে আমাদের দ্বায়িত্ব দিলে রক্ষণাবেক্ষণসহ এই শিল্পকে এগিয়ে নিতে পারতাম।

একই গ্রামের ৭০ বছর বয়সী অঞ্জনা বিশ্বাস জানান, ৫০ বছর ধরে এ কাজ করছি। শুরুতে প্রতি গাছে ১০ থেকে ১৫ কলস রস পেতাম। এখন ৮ কলস পাই। মাঝখানে বন্যার কারণে বাহড়ে ছড়া কম হতো। এখন আবার হচ্ছে।

নবীপুর গ্রামের আরেক গাছি যাদব চন্দ্র মন্ডল (৬৫) জানান, তার পূর্ব পুরুষ থেকে প্রায় ১০০ বছর ধরে এই পেশায় নির্ভরশীল হয়ে জীবীকা নির্বাহ করে আসছেন।

এ গাছির স্ত্রী সিমা মন্ডল (৫০) বলেন, স্বামীর সাথে দীর্ঘ কয়েক যুগ ধরে গুড় তৈরিতে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যোগান দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে গোল গাছের সঙ্কটে তাদের পেশা প্রায় পরিবর্তনের দিকে ঝুঁকছে।

তিনি বলেন, আগে আমার ছেলে মেয়ে ও পুত্রবধুও এই কাজে সংশ্লিষ্ট ছিল। তারা এখন পেশা পরিবর্তন করে ভিন্ন পেশায় যোগ দিয়েছে।

গাছিরা বলছেন, প্রকৃতি রক্ষা এবং ঐতিহ্য টিকিয়ে রাখতে বনায়নের পাশাপাশি গোলগাছ সংরক্ষণের কোন বিকল্প নেই।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এম আর সাইফুল্লাহ জানান, গোলগাছ মানুষের ঘরনির্মানসহ প্রকৃতি রক্ষায় একটি বড় ভূমিকা পালন করে।

এছাড়াও গুড় থেকে বিশাল একটা অর্থ আয়ের পাশাপাশি হাজারো মানুষ এর উপর নিভর্রশীল হয়ে জীবীকা নির্বাহ করে। এমনকি ডায়াবেটিস আক্রান্ত মানুষ সহনশীল পরিমানে গোলের গুড় খেতে পারে। গোলবাগান রক্ষায় আমরা উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলেছি। শীঘ্রই গোল বাগান রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন বলেন, গোলবন সংরক্ষণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীর তীরসহ নোনা জলভূমিতে গোলচারা রোপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com