1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল বাংলাদেশে আসছে জুনে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বাংলাদেশ সফরে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হাসান চৌধুরী।

আর্জেন্টিনার বাংলাদেশ সফরের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আগামীকাল বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। ওই সংবাদ সম্মেলনে বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।

উল্লেখ্য, গেল মাসে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে যোগাযোগ শুরু হয়। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে।

তবে বাংলাদেশে এসে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, শর্তাবলি অনুযায়ী জুনে আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হলে তারা কয়েকটি দেশের নামের তালিকা দেবে বাংলাদেশকে। সেই তালিকা থেকে একটি দলকে আনার উদ্যোগ নিবে বাফুফে।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছি লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com