1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

পঞ্চগড়: পঞ্চগড়ে তিনদিন বিরতি দিয়ে ফের শৈত্যপ্রবাহ বইছে। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। টানা ১৪ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন।

এদিকে তিন ধরে ঘনকুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা। টানা শৈত্যপ্রবাহে ঘনকুয়াশা আর কনকনে শীতে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। দাম বেড়েছে পুরাতন গরম কাপড়ের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-দিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com