1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

তারেক-জোবায়দাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

গত ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর একই আদালত গত ৫ জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রতিবেদন দাখিল করে। স্থায়ী ঠিকানায় কোনো সম্পত্তি পায়নি মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত বছরের ১ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর একই আদালত ৫ জানুয়ারি  তাদের  সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com