1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

নিজ দেশে বাংলাদেশী নাগরিক ভারতীয় বিএসএফ’র আগ্রাসনের শিকারের প্রতিবাদ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে বিবৃতিতে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ কৃষি জমিতে কাজ করার সময় কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতীয় বিএসএফ বাংলাদেশী নাগরিক নির্যাতন করে। এহেন ন্যাক্কার হামলার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, এতদিন আমরা দেখেছি ভারত পক্ষ বলত গরু আনার জন্য বিনা অনুমতিতে সীমানার ওপারে যাওয়ায় হামলার শিকার হয়। অথচ আমরা দেখছি আমার দেশের অভ্যন্তরে আগ্রাসন চালাতে তারা কুন্ঠিত হচ্ছে না। আমাদের নাগরিকদের রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তারা আমাদের সার্বভৌমত্ব লংঘন করে এদেশে ঢুকে পড়ার ন্যাক্কারজনক নজির স্থাপন করে। যা আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লংঘন। সার্বভৌমত্বের লংঘন স্বাধীনতার প্রতি সুস্পষ্ট অবজ্ঞা। স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি না থাকায় নতজানু পররাষ্ট্রনীতি দেশের নাগরিকদের রক্ষায় ব্যার্থ হচ্ছে।

মোহাম্মদ শামসুদ্দীন আরো বলেন, আমজাদ হোসেনকে নিজ আলুক্ষেতে আক্রান্ত ও আহত অবস্থায় রেখে বিএসএফ কাঁটাতারের ওপারে চলে যায়। সাতক্ষীরার তলুইগাছী সীমান্তে কৃষক নজরুলকে সার্বভৌমত্ব লংঘন করে নিজ স্ত্রীর সামনে নির্যাতন করে হত্যা করার পর রাষ্ট্র সরব হলে ফুলবাড়ীর ঘটনার অবতারনা হত না। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com